লেসন ৭
Formula
23 কারো কিছু আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি
Have/Has বসে। এটি মূলত বাক্যে
main verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে অবশই
Noun বসে।
আমার একটি কলম আছে।
---- I have a pen. গরুর দুইটি শিং আছে। ---- The cow has two horns.
Formula
24 কারো কিছু আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।
তার ছাতা আছে কি?
---- Has he an umbrella?/Does he have an umbrella?
তোমার কি একটি বই আছে?
----Have you a book?/Do you have a book?
Formula
25 কারো কিছু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।
আমার বই নাই।
---- I have no book./I don't have any book.
তার কোন অহংকার নেই।
---- She has no pride./She does not have any pride.
Note:
3rd person singular number হলে verb-এর শেষে s/es যোগ হয়।
Formula
26 নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি
Am/Is/Are বসে।
সে বাড়িতে আছে।
---- He is in the house. তারা বিপদে আছে। ---- They are in danger.
Formula
27 নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি করতে বাক্যের ঐ
Am/Is/Are বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক
(?) চিহ্ন দেওয়া হয়।
সে বাড়িতে আছে কি?
---- Is he in the house? তারা বিপদে আছে কি? ---- Are they in danger?
Formula
28 কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে বুঝালে ‘আছে’ কথার ইংরেজি
There is/There are হয়।
মাঠে দু’টি গরু আছে।
---- There are two cows in the field.
পঞ্চগড়ে একটি জাদুঘর আছে।
---- There is a museum in Panchagarh.
Formula
29 অনির্দিষ্ট কেহ বা কিছু ‘আছে কি’ বুঝালে তার ইংরেজি করার সময়
Is/Are শব্দগুলো
There-এর আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।
এই গ্রামে কোন আইনজীবি আছে কি?
---- Is there any lawyer in this village?
তোমার পকেটে তিনটি কমল আছে কি?
---- Are there three pens in your pocket?
Note:
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি
There is no বসে। যেমন: আমাদের গ্রামে কোন ডাক্তার নাই।
---- There is no doctor in our village.
Formula
30 অতীত সময় হতে কেউ কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি
Have been/Has been বসে।
আমি গত রোববার হতে এখানে আছি।
---- I have been here since Sunday last.
স্নেহা দুই ঘণ্টা যাবত স্কুলে আছে।
---- Sneha has been in the school for two hours.
Formula
31 অতীত সময় হতে কেউ কোথাও আছে কিনা প্রশ্ন করলে ‘কি আছে’ ক্রিয়ার ইংরেজি করতে হলে
have/has বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক
(?) চিহ্ন দিতে হয়।
তুমি কি এক মাস যাবত ঢাকায় আছো?
---- Have you been in Dhaka for one month?
সে কি দশটা হতে তোমার বাড়িতে আছে?
---- Has he been in your house since 10 a.m.?
Formula
32 অতীত সময় হতে কেউ কোথাও নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি
Have not bee/Has not been বসে।
সে তিন দিন যাবত ঘরে নাই।
---- He has not been in the house for three days.
ছাত্ররা বিকেল ৫টা হতে কলেজে নাই।
---- The students have not been in the college since 5 p.m.
Formula
33 ‘ইয়ে’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘আছে’ কথা থাকলে ইংরেজি করার সময়
Subject-এর পরে
am/is/are বসে এবং
verb-এর পরে
ing যুক্ত হয়।
গাছের ডালে পাখি বসে আছে।
---- A bird is sitting on the branch of the tree.
রাস্তায় বালকটি দাঁড়িয়ে আছে।
---- The boy is standing on the road.
Formula
34 প্রশ্নবোধক বাক্যে ‘ইয়ে’,
‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘আছে’ কথা থাকলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ
am/is/are আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক
(?) চিহ্ন বসে।
সে কি ঘরে লুকিয়ে আছে?
---- Is he hiding in the room?
তারা কি চেয়ারে বসে আছে?
---- Are they sitting on the chair?
Formula
35 ‘ইয়ে’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পরে ‘নাই’ কথা থাকলে তার ইংরেজি করার জন্য
subject-এর পরে am
not/is not/ are not বসে এবং verb-এর সাথে ing যুক্ত হয়।
ইঁদুরটি গর্তে লুকিয়ে নাই।
---- The rat is not hiding in the hole.
ছেলেটি উঠানে দাঁড়িয়ে নাই।
---- The boy is not standing in the yard.
Formula
36 'Is' এর অতীতরূপ হল
'Was' এবং
'Are' এর অতীতরূপ হল
'Were' আর
Have ও
Has এর অতীতরূপ হল
Had. কারো কিছু ছিলো বুঝালে ‘ছিলো’ ক্রিয়ার ইংরেজি
Had বসে।
আমার একটি বই ছিলো।
---- I had a book.
ইংরেজিতে তার ভাল জ্ঞান ছিলো।
---- He had good knowledge in English.
Formula
37 কারো কিছু ছিলো কি বুঝালে ‘ছিলো কি’ কথার ইংরেজি করতে বাক্যের মাঝখানের
Had আগে আনতে হবে।
ঢাকায় তার কোন বাড়ি ছিলো কি?
---- Had he a/any house in Dhaka?
মহিলাটির কোন অহংকার ছিলো কি?
---- Had the any pride?
Formula
38 কারো কিছু ছিলো না বুঝালে ‘ছিলো না’ কথার ইংরেজি করতে
Had not/Had no বসে।
তাদের একটিও সন্তান ছিলো না।
---- They had not a single child./ They had no child.
তার কোন বন্ধু ছিলো না।
---- He had not a single friend./He had no friend.
No comments:
Post a Comment