লেসন ৬
Fourmula 1 বাংলা ভাষায় যে সব কাক্যে ক্রিয়া থাকে না, সে সব বাক্য ইংরেজি করার সময় am/is/are ব্যবহার করতে হয়। এগুলো মূলত বাক্যের main verb হিসেবে ব্যবহৃত হয়। আমি একজন বালক ---- I am a boy. পৃথিবী গোলাকার ---- The earth is
round. তারা সাহসী ---- They are
brave. Formula 2 বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ঐ বাক্যের ইংরেজি করার সময় বাক্যটি am/is/are দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হবে। আমি কি একজন ছাত্র? ---- Am I a
student? পৃথিবী কি গোলাকার? ---- Is the earth
round? তারা কি সাহসী? ---- Are they
brave? Formula 3 বাংলা বাক্যে নই/নও/নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় am/is/are-এর পরে not ব্যবহার করতে হয়। আমি মিথ্যাবাদী নই। ---- I am not a
liar. ধনীরা সব সময় সুখি নয়। ---- The rich are
not always happy. Formula 4 বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোন অবস্থা অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত বুঝায়, তাহলে ইংরেজি করার সময় have been/has been বসে। সে দুই দিন যাবত অসুস্থ। ---- He has been
ill for two days. তারা রোববার হতে অনুপস্থিত। ---- They have been
absent since Sunday last. দু’ঘণ্টা যাবত প্রবল বৃষ্টি হচ্ছে। ---- It has been
raining heavily for two hours. Note: Singular Subject-এর পরে 'has' এবং Plural Subject-এর পরে 'have' বসে। Formula 5 অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত ঐ ক্রিয়াহীন বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক হয়, তাহলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যে অবস্থিত has/have শব্দগুলো বাক্যের প্রথমে বসিয়ে দিতে হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়। সে কি দুই দিন যাবত অসুস্থ? ---- Has he been
ill for two days? তারা কি রোববার হতে অনুপস্থিত? ---- Have they
been absent since Sunday last? Formula 6 অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত ঐ ক্রিয়াহীন বাংলা বাক্যগুলো যদি ‘না বোধক’ হয়, তাহলে ইংরেজি করার সময় Have not been/Has
not been বসে। তারা তিন মাস যাবত অসুস্থ নয়। ---- They have not
been ill for three months. সকাল হতে বৃষ্টি হচ্ছে না। ---- It has not
been raining since morning. Formula 7 বাংলা ভাষায় সংখ্যাবাচক Noun-এর পূর্বে একক সংখ্যা (একটি, একখানা, একজন ইত্যাদি) ব্যবহার করলেও চলে, না করলেও চলে। কিন্তু ইংরেজিতে A/An অবশ্যই ব্যবহার করতে হয়। ঢাকা (একটি) পুরাতন শহর। ---- Dhaka is an
old city. সে (একজন) ভালো ছেলে। --- He is a good
boy. Formula 8 ইংরেজি ভাষায় Adjective (Noun-এর দোষ-গুণ-অবস্থা)-এর পূর্বে A/An বসে না। কিন্তু Adjective-এর পরে Noun থাকলে একবচন বুঝাবার জন্য A/An বসে। সে সুন্দরী। ---- She is
beautiful. সে সুন্দরী বালিকা। ---- She is a
beautiful girl. এটা খুব শক্ত। ---- It is very
hard. একা খুব শক্ত কাজ। ---- It is a very
hard work. Formula 9 ইংরেজি ভাষায় Adjective-এর পূর্বে The ব্যবহার করলে সেটা Noun হয়ে যায় এবং বহুবচন বুঝায়। অন্ধরা দেখতে পায় না। ---- The blind can
not see. জ্ঞানীরা বেশি কথা বলে না। ---- The wise do
not talk more. Formula 10 জাতি বুঝাতে Singular Common
Noun-এর পূর্বে The বসে। The cat. The rose.
The cow. The Bangladesh Note: Man অর্থে মানব জাতি এবং Woman অর্থে নারী জাতি বুঝালেও তার পূর্বে কোন Article (A/An/The) বসে না। Formula 11 ব্যক্তি বা বস্তু যা আগে বলা হয়েছে, তা নির্দেশ করার জন্য The বসে। I have read a book.
----- The book is interesting. Formula 12 শ্রেণী বা সম্প্রদায় বুঝাতে The বসে। The rich are not
always happy. Formula 13 নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী এবং জাহাজের নামের পূর্ব The বসে। The Padma, The Bay
of Bengal. The Indian Ocean. Formula 14 ধর্মগ্রন্থ বা পত্রিকা, বিমান, রেল প্রভৃতির নামের পূর্বে The বসে। The Holy Quran. The
Ittefaq. Formula 15 সূর্য, চাঁদ, তারা, পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদির পূর্বে The বসে। The earth. The
moon, The sun. The east. The west. Formula 16 Adjective-এর Comparative এবং Superlative Degree-এর পূর্বে The বসে। The earlier, The
better, The best boy. Formula 17 বর্ণনামূলক ও অর্থপূর্ণ দেশ বা স্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বা বস্তুর নামের পূর্বে The বসে। The Sundarbans, The
USA. The Tajmahal, The High Court. Formula 18 তারিখ ও ক্রমিক সংখ্যার পূর্বে The বসে। Reza is the first
boy in the class, He will come on the 15th February. Formula 19 কতোগুলো রোগের নামের পূর্বে The বসে। The cancer. Formula
20 যে সকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় তাদের পূর্বে The বসে। He joined the Bar.
No comments:
Post a Comment