Saturday, April 30, 2016

সূত্রের সাহায্যে ইংলিশ শিখা (Learning English with Formula ) Part-11

লেসন ১১

Formula 67
বাংলায় ক্রিয়ার শেষে ‘অ’, ‘ও’ বা ‘ই’ ধ্বনি থাকলে তার ইংরেজি করার জন্য শুধু verb বসে।
সে উপন্যাস পড়ে। ---- He reads novel.
আমরা রাতে বিশ্রাম লই। ---- We take rest at night.
Formula 68
কর্তা বহুবচন হলে এবং মূল ক্রিয়ার শেষে ‘এ’ বা ‘আয়’ ধ্বনি থাকলে ঐ ক্রিয়ার ইংরেজি করার জন্য শুধু simple verb ব্যবহার করা হয়।
পাখিরা আকাশে উড়ে। ---- Birds fly in the sky.
এই ঘরে দুইজন লোক বাস করে। ---- Two men live in this room.
Formula 69
কর্তা একবচন হলে এবং ক্রিয়ার শেষে ‘এ’ বা ‘আয়’ ধ্বনি থাকলে ঐ ক্রিয়ার ইংরেজি করার জন্য s/es যুক্ত verb ব্যবহার করতে হয়।
মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। ---- Everybody hates a liar.
লোকটি শীতে কষ্ট পায়। ---- The man suffers from cold.
Formula 70
‘
ই’, ‘অ’ বা ‘ও’ ধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘কি’ কথা থাকলে এর ইংরেজি করার সময় প্রথমে Do বসে।
তুমি কি আমায় ভালোবাস? ---- Do you love me?
তেমারা কি ইংরেজি শিখতে চাও? ---- Do you want to learn English?
Formula 71
‘
এ’ বা ‘আয়’ ধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘কি’ কথা থাকলে এর ইংরেজি করার সময় প্রথমে Do/Does বসে।
কুকুরটি কি তোমার বাড়ি পাহারা দেয়? ---- Does the dog guard your house?
লোকটি কি নিয়মিত অফিসে যায়? ---- Does the man go to office regularly?
Formula 72
‘
ই’, ‘অ’ বা ‘ও’ ধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘না’ কথা থাকলে তার ইংরেজি do not বসে।
আমি মিথ্যা বলি না। ---- I don not tell a lie.
আমি সেখানে যাই না। ---- I do not go there.
Formula 73
‘
এ’ বা ‘আয়’ ধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘না’ কথা থাকলে তার ইংরেজি করার সময় do not/does not বসে।
সে এখানে আসে না। ---- He does not come here.
তারা স্বাস্থ্যবিধি মেনে চলে না। ---- They do not obey the rules of health.
Note: কর্তা একবচন হলে does not এবং বহুবচন হলে do not ব্যবহার করতে হয়। Does not-এর পর verb-এর s/es সংঙ্গে যুক্ত হবে না।
Formula 74
বাক্যে ‘হয়’ বা ‘যায়’ কথা থাকলে তার ইংরেজি করার জন্য am/is/are এবং verb-এর past participle form হয়।
সুন্দরবনে বাঘ দেখা যায়। ---- Tigers are seen in the Sundarbans.
পানি নানা কাজে ব্যবহার করা হয়। ---- Water is used in various works.
Formula 75
ক্রিয়ার পর ‘হয় কি’ থাকলে ইংরেজি করার সময় am/is/are প্রথমে বসে এবং verb-এর past participle form হয়।
তোমাদের ক্লাসে কি ইংরেজি পড়ানো হয়? ---- Is English taught in your class?

এই কামরাটি প্রত্যহ ধোয়া হয় কি? ---- Is this room washed everyday?

সূত্রের সাহায্যে ইংলিশ শিখা (Learning English with Formula ) Part-10

লেসন ১০
Formula 58
বর্তমানকাল বুঝালে ক্রিয়ার সঙ্গে ‘নি’ (নাই) কথার ইংরেজি করার জন্য have not/has not এবং verb-এর past participle হয়।
আমি তোমাকে আজ দেখিনি। ---- I have not seen you today.
সে আমাকে কলমটা দেয় নি। ---- He has not given me the pen.
Formula 59
অতীতকাল বুঝালে ক্রিয়ার সঙ্গে ‘নি’ (নাই) কথার ইংরেজি করার জন্য did not বসে।
আমি তোমাকে গতকাল দেখিনি। ---- I did not see you.
রহমান মাঠে যায়নি। ---- Rahman did not go to the field.
Formula 60
বাংলা বাক্যে যে ক্রিয়ার সঙ্গে এ-ছিল (ইয়াছিল), ‘ল’ (ইল) ‘ত’ (ইত) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য verb-এর past tense বসে।
সে দিনের বেলায় এসেছিলো। ---- He came during the day.
সে আমাকে খুব ভালোবাসতো। ---- She loved me very much.
Formula 61
‘
এ-ছিল’ (ইয়াছিল) ‘ল’ (ইল) ‘ত’ (ইত) যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘কি’ প্রশ্ন থাকলে তার ইংরেজি করার সময় প্রথমে Did বসে।
তুমি কি গল্পটি জানতে? ---- Did you know the story?
রহিম কি সেখানে গিয়েছিল? ---- Did Rahim go there?
Formula 62
বাংলা বাক্যে যে ক্রিয়ার সঙ্গে ‘নি’ (নাই) ‘তা-না’ (ইত না) ‘ল-না’ (এল না) যুক্ত থাকলে তার ইংরেজি din not হয়।
আমরা শব্দটি শুনিনি। ---- We did not hear the sound.
বালকটি নিয়মিত স্কুলে যেত না। ---- They boy did not go to school regularly.
Formula 63
ব/বে যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall/will ব্যবহার করতে হয়।
আমি পড়ব। ---- I shall read.
তুমি খেলবে। ---- You will play.
Formula 64
ব/বে যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘কি’ প্রশ্ন থাকলে ইংরেজি করার জন্য shall/will প্রথমে বসবে।
তুমি কি ঢাকা যাবে? ---- Will you go to Dhaka?
সে কি সাঁতার কাটবে? ---- Will he swim?
Formula 65
ব/বে যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘না’ কথা থাকলে তার ইংরেজি করার সময় shall not/will not বসবে।
আমি আজ স্কুলে যাব না। ---- I shall not go to school today.
সে আজ খেলবে না। ---- He will not play today.
Formula 66
ব/বে যুক্ত ক্রিয়ার অর্থ ‘জোড়ালো’ হলে shall/will-এর বদলে must বসবে।

আমি যাবই। ---- I must go.
তুমি অবশ্যই আসবে। ---- You must come.

সূত্রের সাহায্যে ইংলিশ শিখা (Learning English with Formula ) Part-9

লেসন ৯

Formula 49 বাংলা বাক্যের ক্রিয়ার পর ‘কথা ছিল’ তার ইংরেজি করতে হলে supposed to অর্থাৎ (supposed to + verb) বসে। আমার চট্টগ্রাম যাবার কথা ছিল। ---- I was supposed to go to Chittagong. তাদের আজ খেলার কথা ছিল। ---- They were supposed to play today. Note: To-এর পর verb-এর present form হয়। Formula 50 বাংলা বাক্যে কাজের সম্ভাবনা বুঝাতে ইংরেজি could অর্থাৎ (could + verb simple) বসে। তুমি দিনে আসতে পারতে। ---- You could come at day. তুমি বইটি কিনতে পারতে। ---- You could buy the book. Formula 51 Sentence-এর প্রথমে IF, Had, Oh that ইত্যাদি ব্যবহার করে Exclamatory Sentence গঠন করা হয়। If I were a bird! Had I two wings! Oh that, I could die! Formula 52 কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে তার ইংরেজি করার জন্য Have been/Has been বসে এবং verb ing যোগ হয়। আমি তিন বছর যাবত এই স্কুলে পড়ছি। ---- I have been reading in this school for three years. সকাল হইতে প্রবল বৃষ্টি হচ্ছে। ---- It has been raining heavily since morning. Formula 53 যে ঘটনাটি অতীতকালে কিছু সময় ধরে ঘটেছিল প্রকাশ করে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে ‘ইতেছিল’ বা ‘ইতেছিলাম’ বা ‘ইতেছিলেন’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য was/were হয় এবং verb-এর শেষে ing যোগ হয়। আমরা পাখি শিকার করছিলাম (করিতেছিলাম)। ---- We were hunting bird. সুমা স্কুলে যাচ্ছিল। ---- Suma was going to school. Formula 54 বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে এ-ছে (ইয়াছি, ইয়াছি) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past participle রূপ বসবে। আমি একটি বই কিনেছি। ---- I have bought a book. তোমার বাবা এটা করেছে। ---- Your father has done this. Formula 55 অতীতকাল বুঝালে এ-ছিল (ইয়েছিল, ইয়াছিলাম) যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য verb-এর past tense বসে। আমি তাকে রাতে দেখেছিলাম। ---- I saw him at night. সে গত বছর বইটি কিনেছিল। ---- He bought the book last year. Formula 56 বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে এ-ছে (ইয়াছে), এ-ছি (ইয়াছি) যুক্ত ইংরেজি ক্রিয়ার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past participle বসে। সে কি কাজটি শেষ করেছে? ---- Has he completed the work? তুমি কি অংকটি করেছ? ---- Have you done the sum? Formula 57 অতীতকালে প্রশ্নবোধক বাক্যে ইয়াছিল, ইয়াছিলাম যুক্ত ক্রিয়ার ইংরেজি করার সময় did বসে। তুমি কি গতকাল এসেছিলে? ---- Did you come yesterday? সে কি গতমাসে কাজটি শেষ করেছিল? ---- Did he complete the work last month? 

সূত্রের সাহায্যে ইংলিশ শিখা (Learning English with Formula ) Part-8

লেসন ৮
Formula 39 কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ছিল বুঝালে ‘ছিল’ কথার ইংরেজি was/were বসে। আমি সেখানে উপস্থিত ছিলাম। ---- I was present there. কাজটি তোমর জন্য কঠিন ছিল। ---- The work was tough for you. Formula 40 কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল কি’ বুঝালে তার ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ was/were প্রথমে বসে। তুমি কি অসুস্থ ছিলে? ---- Were you ill? করিম কি স্কুলে ছিল? ---- Was Karim in the school? Formula 41 কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল না’ বুঝালে তার ইংরেজি was not/were not বসে। গরুগুলো মাঠে ছিল না। ---- The cows were not in the field. সে নিয়মানুবর্তী ছিল না। ---- He was not punctual. Formula 42 কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল’ বুঝালে তার ইংরেজি There was/There were বসে। এই গ্রামে দু’জন অন্ধ ছিল। ---- There were two blind men in this village. বনে একটি বাঘ ছিল। ---- There was a tiger in the forest. Formula 43 কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল কি’ বুঝালে তার ইংরেজি করার জন্য বাক্যের মধ্যস্থ was/were আগে বসে। এখানে কি একটি দোকান ছিলো? ---- Was there a shop here? এই পুকুরে মাছ ছিলো কি? ---- Was there any fish in this pond? Formula 44 ‘ইয়ে’, ‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল’ বা ‘ছিলাম’ কথা থাকলে তার ইংরেজি করার জন্য was/were-সহ verb-এর সঙ্গে ing যোগ হয়। আমি সেখানে গিয়েছিলাম। ----- I was going there. মহিলাটি তার ব্যাগ খোঁজ করতেছিল। ---- The woman was looking for her bag. Formula 46 ‘ইয়ে’, ‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল কি’ থাকলে তার ইংরেজি করার জন্য বাক্য মধ্যস্থ was/were আগে বসে এবং verb-এর সাথে ing যোগ হয়। তার কি জঙ্গলে (লুকিয়ে) ছিল? ---- Were they hiding in the jungle? সে কি রাস্তায় দাঁড়িয়ে ছিল? ---- Was he standing in the road? Formula 47 ‘ইয়ে’ (ইয়া) বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল না’ থাকলে তার ইংরেজি was not/were not বসে। তারা ঘরে শুয়ে ছিল না। ---- They were not lying in the house. আমি মাঠে খেলা করছিলাম না। ---- I was not playing in the field. Formula 48 অতীতে কেহ কোথাও কিছু সময় ছিল বুঝালে তার ইংরেজি had been বসে। সে আমেরিকায় দুই মাস ছিল। ---- He had been in America for two months. আমি মাত্র তিন ঘণ্টা অফিসে ছিলাম। ---- I had been in the office for three hours only.